চাঁদপুরের কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল বুধবার কচুয়া পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও ভালোবাসায় ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।পরে পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন অন্তরের সভাপতিত্বে ও মোঃ ইউছুব ভূইঁয়ার পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,পৌরসভার সচিব জহিরুল সর্দার,অফিস সহকারি,নাসির আলম নসু,হিসাবরক্ষক,ইমান হোসেন পিন্টু,সহকারী হিসাবরক্ষক,মোঃ আলমগীর,গাজী মনির হোসেন,মোহাসিন মিয়া,কাউন্সিল,আমিনুল হক মিয়াজি,আঃ মন্নান,নারী কাউন্সিল,পারুল আক্তার,জোহরা খাতুন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মিলাদ মাহফিলে দোয়া পরিবেশন করেন,হাফেজ মাওঃ শাহিন আলম।