POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনাকালে পরিবারে হাসি ফোটালো মেধাবীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ৩১, ২০২০ | সময়: ১২:০৪ অপরাহ্ণ

করোনাকালে সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলায় বিভিন্ন পরিবারে হাসি ফোটালো মেধাবীরা। রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে একঝাঁক মেধাবী পেয়েছেন জিপিএ-৫। হাজীগঞ্জ উপজেলায় ৩৩ টি উচ্চ বিদ্যালয়ে ১৭৪ জন এ প্লাস। মাদ্রাসায় ২১ জন ও কারিগরি বোর্ডের অধীনে ১৪ জনসহ মোট ২০৯ জন এ প্লাস পেয়েছেন।

উল্লেখ্যযোগ্য কয়েকজনকে নিয়ে পপুলার বিডিনিউজ ডটকমের ডেস্ক রিপোর্ট-

সাবিকুন নাহার নাশিতা। হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর ইউনিয়নের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। সে হাজীগঞ্জ উপজেলার দৈনিক যুগান্তরের প্রতিনিধি সাংবাদিক খালেকুজ্জামান শামীমের মেয়ে। মেয়ের ফলাফলে তিনি বলেছেন, ‘মা মনি আমার। আমার স্বপ্নের বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। বর্নীল কৈশোরে সেরা। এবার এসএসসিতে জিপিএ-৫। তুমি তোমার দাদা, বড়আব্বু এবং পিতার সম্মান বংশ মর্যাদা ধরে রেখেছো। তোমার দীর্ঘায়ু কামনা করছি। দোয়া চাই সকলের।’

হাজীগঞ্জ আইডিয়াল কলেজের বাংলা প্রভাষক ফাহিমা আক্তারের মেয়ে ইরিনা ইসরাত প্রাপ্তি গোল্ডন জিপিএ ৫ পেয়েছে।

শাহরাস্তি সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এটিএম সাইফুল ইসলাম জুয়েলের বড় ছেলে মাহমুদুল হাসান ইমন হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ (এ+) পেয়ে উত্তীর্ন হয়েছে।

ইংরেজী প্রভাষক মার্শাল স্যারের ছেলে জিপিএ-৫ পেয়েছেন।

প্রাবন্ধিক ও গল্পকার শাহমুব জুয়েলের ভাগনী সানজিদা সায়মা বুশরা হাজীগঞ্জ মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন। শাহমুব জুয়েল ভাগনিকে উদ্দেশ্য করে বলেন, কাঁদবো না হাসবো। বরং আরও ভালো কিছুর জন্য অপেক্ষায় রইলাম।’

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেনের ভাগিনা নাভিদুল কাদের সিয়াম এবারের এস এস সি পরিক্ষায় বলিয়া উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

শিক্ষিকা সাবিকুন নাহার শ্যামলীর মেয়ে আসফাক হোসেন নুর তরী হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি তে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। সে যেন বড় হয়ে দেশ ও দশের সেবা করতে পারে।

বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন উপজেলায় জিপিএ-৫ পেয়ে চতুর্থ স্থান অধিকার করায় জিপিএ-৫ প্রাপ্ত নাভিদুল কাদের সিয়াম, মাহীবী ইসলাম ও রায়হান পাটওয়ারী সহ ১১ জনকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। উত্তীর্ণ সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এছাড়াও সংবাদকর্মী মজিবুর রহমানের ভাগিনা আরমান মিজি এবারের এসএসসি ২০২০ সনের পরীক্ষায় এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন