POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমিতির জাতির জনকের ১০১ তম জন্মদিন পালন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৭, ২০২১ | সময়: ২:২৯ অপরাহ্ণ
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (বিআরডিবি) এর উদ্দৌগে  জাতির পিতার ১০১ তম জন্মদিন ও  জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জে জাতির জনকের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা  করা হয়। এর আগে
সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এই সময়  উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েলের সভাপতিত্বে , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়ার পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু শাহেদ সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, শাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটওয়ারী, প্রচার সম্পাদক সুলতান আহমদ রিপন,  পৌরসভা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, সহ সভাপতি আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি,উপজেলা আওয়ামীলীগের  সদস্য কামাল পাঠান, উপজেলা কেন্দ্রীয় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান পাটওয়ারী, পৌরসভা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী বাবু, সহ দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, কৃষক লীগের নেতা শাহ জামাল পাটওয়ারী,  উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতা ওয়ালেদ বিন পাবেল, সাব্বির হোসেন,  পরিদর্শক শফিকুর রহমান, আজাদুর রহমান, অফিস স্টাপ শাখাওয়াত হোসেন, রাশেদ হোসেন, জাহাঙ্গির হোসেন প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন