POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো আরও এক ক্রিকেটার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৬, ২০২১ | সময়: ৫:৪৬ অপরাহ্ণ
জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মানজারুল ইসলাম রানার ১৪তম মৃত্যুবার্ষিকীর দিনে সেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রংপুরের এক তরুণ ক্রিকেটারের।
বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ।

তিনি তার ফেসবুকে লেখেন- অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলের খেলোয়াড় রংপুর জুম্মাপাড়ার শাহরিয়ার কবির শুভ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৪টায় ইন্তেকাল করেছেন।

বাদ আসর মরহুমের জানাজা জুম্মাপাড়া করিমীয়া নুরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দাফন হবে মুন্সিপাড়া কবরস্থানে।

২০০৭ সালের ১৬ মার্চ খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালি ব্রিজের কাছে মোটরসাইকেল ড্রাইভ করা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা যান জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট আর ২৫টি ওয়ানডে ম্যাচ খেলা মানজারুল ইসলাম রানা।

সু্ত্র: যুগান্তর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন