POPULAR BD NEWS
Popular BD News Logo

পুলিশের গুলিতে ৯ পোশাক শ্রমিক কর্মী আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৬, ২০২১ | সময়: ৪:৫৮ অপরাহ্ণ
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল তিব্বতের সামনে বেতন-বোনাস বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের রাস্তায় আন্দোলন। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিতে আহত হয়ে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন- আমিনা (২৭) নাহিদা (২২) আনোয়ারা (২৫) আনজিলা (২৬) হোসনা আরা (২৭) পারভিন আক্তার (২৮) হাসিনা বেগম (৪০) অঞ্জনা আক্তার (৩০)।

মঙ্গলবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

ঢামেকে আহতদের নিয়ে আসা গার্মেন্টস শ্রমিক ফারুক আহমেদ বলেন, সকাল ১১টায় তেজগাঁওয়ের তিব্বত এলাকায় অ্যাপারেল স্টিচ লিমিটেডে আমরা শ্রমিকরা আমাদের বেতন-বোনাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করি। আমরা মালিকের লোকের সঙ্গে কথা বলার সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন দিক থেকে পুলিশ আমাদের ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় অনেকেই। পরে আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধসহ আহত নয়জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন