POPULAR BD NEWS
Popular BD News Logo

কনসার্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মিউজিশিয়ান

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১৫, ২০২১ | সময়: ৫:০০ অপরাহ্ণ

কনসার্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মিউজিশিয়ান। তারা হলেন প্যাড ও পার্কাসন বাদক হানিফ আহমেদ এবং প্যাড বাদক পার্থ গুহ।

শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে শো করতে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা তরুণ গায়িকা বিউটি খানসহ অন্যরা।

বিউটি খানকে অ্যাম্বুলেন্স করে ঢাকা আনা হয়েছে। রবিবার রাতে ঢাকা এসেছে তাকে বহন করা অ্যাম্বুলেন্সটি। ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিউটিকে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী রাজীব খান।

বিউটির ডান পা, ডান হাত ও বাম কাঁধে ফ্র্যাকচার হয়েছে। মুখে আঘাত লেগেছে, উপরের ঠোঁট কেটে গেছে। বিউটির চারটি দাঁত ভেঙে গেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালের চিকিৎসকরা জানান, বিউটির হাত-পা আর কাঁধে দ্রুত অপারেশন করতে হবে।

২০১৩ সালে রাজীবকে বিয়ে করেছিলেন বিউটি। স্বামীকে নিয়ে টঙ্গীর চেরাগ আলী এলাকায় থাকতেন তিনি। একটি শোতে অংশ নেওয়ার জন্য ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন তারা। শনিবার (১৩ মার্চ) ভোর ৫টা ২৫ মিনিটে চট্টগ্রামের মীরসরাইয়ে বিউটিদের বহন করা মাইক্রোবাসটি ধাক্কায় দেয় ঢাকামুখী একটি লরি।

কিবোর্ড বাদক আসাদ জানান, ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। দুর্ঘটনায় আহত সবাইকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার হানিফকেও মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হয়েছেন। তাদের মধ্যে বিউটি খানের অবস্থা আশঙ্কাজনক

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন