POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় আসছেন গিয়াস উদ্দিন আত্ব তাহেরী

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১৩, ২০২১ | সময়: ৮:৩৫ অপরাহ্ণ

মহা-পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয় মাঠে সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আজ রবিবার দুপুরে সুন্নী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে যোগদান করবেন আলোচিত জনপ্রিয় বক্তা,বি-বাড়িয়া ফয়েজীয়া দরবার শরীফের পীর মুফতী গিয়াস উদ্দিন আত্ব- তাহেরী। এছাড়া কচুয়ার উন্নয়নের রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ঢাকা সিটি এডিটর ও সিনিয়র সাংবাদিক আবুল খায়ের মজুমদারসহ আওয়ামী লীগের শীর্ষ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এতে সভাপতিত্ব করবেন কচুয়ার এনায়েতপুর দরবার শরীফের গদ্দিনিশীন পীর আলহাজ¦ হযরত মাও. গোলাম গাউছ আল কাদ্বরী আশরাফী। সুন্নী মহাসম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বয়ান রাখবেন, কুমিল্লার সংহাই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাও. মম্তাজুল আরেফীন হেলালী,ঢাকা মোহাম্মদপুর আল-নূরানী জামে মসজিদের খতিব হযরত মাও. জামাল উদ্দিন খান আশরাফী,দারাশাহী তুলপাই রায়তুল আমান জামে মসজিদের খতিব হযরত মাও. সাহাব উদ্দিন ছালেহী,মেঘদাইর ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক হযরত মাও. গোলাম নেওয়াজ আল কাদ্বরী ও দারাশাহী তুলপাই বাজার নেছারীয়া জামে মসজিদের খতিব হযরত মাও. আ: শহীদ।

মাহফিলটি যৌথ ভাবে পরিচালনা করবেন মাওলানা সোলেমান কাফি,মাও. গাজী ওসমান গনি ফারুকী ও মাও. জুনায়েদ আহমেদ। উক্ত সুন্নী মহাসম্মেলন সফল ও স্বার্থক করে তুলতে ধর্মপ্রান মুসলমানদের স্বাস্থ্য বিধি মেনে মাহফিলে যোগদান করতে সম্মেলন আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ ভাবে দাওয়াত করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন