POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১২, ২০২১ | সময়: ৮:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ হাজীগঞ্জ উপজেলা শাখার ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
১২ মার্চ শুক্রবার বিকেলে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাড়িতে সহস্রাধিক ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল হোসেন এর সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদারের উপস্থাপনায় বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির প্রধান অতিথি সাবেক সভাপতি হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।

প্রধান অতিথি বলেন, আজকের ছাত্রদলের দায়িত্বশীল নেতা কর্মীরা আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে তারুণ্যের অহংকার তারেক জিয়া হাত ধরে আগামী দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে করতে হবে সেজন্য সকলের প্রস্তুত থাকা উচিত।বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে, প্রতিশোধ না নিয়ে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করবেন।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী মোহাম্মদ জসিম উদ্দিন মোঃ আক্তার হোসেন দুলাল, পৌর, বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী।

সভায় বক্তারা বলেন, আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং প্রতিটি ওয়ার্ডে ছাত্রদলকে সুসংগঠিত করে শাস্তি হাজিগঞ্জ উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ওইসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, যুগ্ম আহবায়ক বিল্লাল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের দেওয়ান, শামসুদ্দিন খাঁন, জাহিদুল ইসলাম সব্বির, মিরাজুল ইসলাম রোমান, সোহেল গাজী, মাজহারুল ইসলাম, কবির হোসেন রাজু, জুবায়ের হোসেন রাজু ,নকীব হুসাইন, মোস্তাফিজুর রহমান শামীম, মজিবুর রহমান বাপ্পী, বিল্লাল হোসেন মজুমদার, তারেক বীন আহসান, সাইদুর রহমান, আল আমিন বাদল, নাজমুল হাসান, কামাল হোসাইন প্রমুখ। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ দলীয় অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন