হাজীগঞ্জ পৌরসভার ঠিকাদার মো. ইসমাইল হোসেনের কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
জানা গেছে, ঘটনার দিন ঠিকাদার ইসমাইল হোসেন ব্যাংক এশিয়া থেকে তিন লাখ টাকা উত্তোলন করে। তারপর সে নিজের গ্রামের বাড়িতে ফিরতে বিশ্বরোড সংলগ্ন জননী বাস সার্ভিস একটি পরিবহনে উঠে। ইসমাইল হোসেন ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজার এলাকার বাসিন্দা।
তিনি যেই ঠিকাদারী লাইসেন্স এর মাধ্যমে কাজ করতেন সেটি হল মেসার্স আবুল এন্ড ব্রাদার্স ।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি দুপুরের ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন তিনি। জননী পরিবহন এ ১৫ টাকা ভাড়া দিয়ে ফকির বাজার নামার কথা। কিন্তু তিনি ফকির বাজারে নামেনি। অচেতন অবস্থায় বাসের স্টাফরা তাকে রামগঞ্জ বাস স্ট্যান্ড যাওয়ার পর দেখতে পায়। ওইসময় তিনি বুমি করে।
বিষয়টি জানতে পেরে হাজীগঞ্জ পৌরসভার কর্তৃপক্ষের মাধ্যমে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
বর্তমানে তাকে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাজীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া পপুলার বিডিনিউজকে জানান, বৃহস্পতিবার তার কিছুটা জ্ঞান ফিরে। এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি। দুর্বৃত্তরা তার কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে নিয়ে গেছে বলে তিনি জানান।
এ বিষয়ে ঠিকাদার ইসমাইলের পরিবারের পক্ষ থেকে তার মেয়ে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।