POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র‌্যাব

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১১, ২০২১ | সময়: ১০:৫৭ অপরাহ্ণ

র্যাব-১১-এর একটি অভিযানিক দল ১০ মার্চ ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন রামপুর বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)-এর সক্রিয় সদস্য মোঃ রায়হান বকাউল (১৯)-কে গ্রেফতার করে।

ওই সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, মোঃ রায়হান বকাউল (১৯)-এর বাড়ির স্থায়ী ঠিকানা সাং-বাজনাখাল, হাজীগঞ্জ, চাঁদপুর। আসামী মোঃ রায়হান বকাউল (১৯) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)-এর আদর্শিক নেতা জসিম উদ্দিন রহমানির বিভিন্ন বয়ানে উদ্ভুব্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) তে যোগদান করে এবং সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে চাঁদপুর ও কুমিল্লা এলাকায় সদস্য সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম তথা টেলিগ্রাম আইডি, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভুয়া ফেইসবুক আইডি, ফেইসবুক গ্রুপ, ম্যাসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ রায়হান বকাউল (১৯) স্বীকার করে বলেন, চাঁদপুর ও কুমিল্লার আশপাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার স্বশরীরে ও অনলাইনে মিলিত হয়ে সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকান্ড করার পরিকল্পনা করেছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন