POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে মৎস্য আইন রক্ষায় অবৈধ গচি জাল উদ্ধার

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১১, ২০২১ | সময়: ২:১২ অপরাহ্ণ

চাঁদপুর জেলার মতলব দক্ষিণে মৎস্য আইন রক্ষায় ট্রলারযোগে ধনাগোদা নদী পথে দক্ষিণ বাইশপুর, সাহেব বাজার, টরকি ও লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি অবৈধ গচি জাল উদ্ধার।

আজ ১০ই মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাহমিদা হকের নির্দেশক্রমে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মৎস্য অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে উদ্ধারকৃত অবৈধ গচি জাল পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আকতার রুমার তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, ক্ষেত্র সহকারী মোঃ সফিউল আলম, সম্প্রসারণ কর্মী চয়ন ঘোষ, উপাদী উত্তর ইউনিয়নের মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি রিংকু কর্মকার, মতলব দক্ষিণ থানার এএসআই শামছুদ্দিন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন