POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ৫ লিটার মদ ও ১৪৫ পিচ ইয়াবাসহ আটক ৩

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১০, ২০২১ | সময়: ১০:২৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ লিটার মদ ও ১৪৫ পিস ইয়াবাসহ ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 সহকারী পুলিশ সুপার সোহেল আহমেদ ও হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, বিশেষ অভিযানের মাধ্যমে মাদকসেবী ও ব্যবসায়ীদের কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পৃথকভাবে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ৫ লিটার মদসহ ২নং বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামের জাকির হোসেন (৩২) কে সিএনজি সহ আটক করে পুলিশ।
 গোপন সংবাদের ভিত্তিতে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ১১ নং হাটিলা পশ্চিম   ইউনিয়ন থেকে মেহেদী হাসান শাকিল নামের একজনকে ৪৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
অপরদিকে ২০০ গ্রাম গাঁজাসহ জহির নামের এক যুবককে গ্রেপ্তার করেছে হাজিগঞ্জ থানা পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানা অফিসার ইনচার্জ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন