বিবিসি চ্যানেলে এই অসম্ভব রকমের ব্যক্তিত্বসম্পন্ন নারী যখন ঝরঝরে ইংরেজিতে ভারতীয় উপমহাদেশের খাদ্যসংস্কৃতি আর রন্ধনশিল্প বিষয়ে নানা খুঁটিনাটি তুলে ধরেন, মন্ত্রমুগ্ধের মতো শোনা ছাড়া আর উপায় থাকে না।
খাদ্য ও রন্ধনসাহিত্যে অসামান্য অবদান রাখা এই ভারতীয় নারী পেয়েছেন অত্যন্ত সম্মানজনক জেমস বিয়ার্ড ফাউন্ডেশন পুরস্কারসহ আরও বহু সম্মাননা। ১৯৩৩ সালে জন্ম নেওয়া মাধুর জাফরি ভারতীয় রান্নাকে এক অন্য রকম আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন।