POPULAR BD NEWS
Popular BD News Logo

এক বছর সাজাপ্রাপ্ত আসামী জামায়াতের অর্থদাতা আতাউল করিম গ্রেপ্তার

মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ৮, ২০২১ | সময়: ১২:০৩ পূর্বাহ্ণ

জামায়াত নেতা আতাউল করিম। দীর্ঘদিন হাজীগঞ্জ উপজেলা থেকে গা-ঢাকা ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় তার সশ্রম কারাদণ্ডের আদেশ জারি করেছে আদালত। তার বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

আতাউল করিম মিয়াজি হাজিগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের মিয়াজী বাড়ীর শামছুল হকের ছেলে।

জানা গেছে ২০১৭ সালের ২২ নভেম্বর আনোয়ার হোসেন ভূঁইয়া নামের পাওনাদার আদালতের শরণাপন্ন হোন। তারপর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

খবর নিয়ে জানা গেছে, এই আতাউল করিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রাষ্ট্রীয় কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

তার আটকের বিষয়ে হাজিগঞ্জ থানা পুলিশ জানান, তাকে শাহরাস্তি উপজেলা থেকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে হাজীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। সোমবার তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন