হাঁস গেলো ইরি খেতে, মার খেলো জমির মালিক! ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার বাউড়া গ্রামে। আহত জমির মালিক বাউড়া গ্রামের হাজী বাড়ির মো. আলম এখন মারাত্মক আহত চিকিৎসাধীন রয়েছে।
ইরি-বোরো জমির মালিক আলম পপুলার বিডিনিউজকে জানান, ইরি খেতে হাঁস যেতে বারণ করেছি। হাঁসের মালিক একই গ্রামের পাটোয়ারী বাড়ীর আজাদ পাটোয়ারী। সে জমিতে হাঁস যেতে বারণ করায়ে তাকে মারধর করে।
স্থানীয়রা বলেন, ১৫ দিন আগে বাউড়া হাজী বাড়ির আলম তার জমি দেখতে গেলে সেখানে কিছু হাঁস দেখতে পায়। পরে হাঁসের মালিক বাড্ডা পাটোয়ারী বাড়ির আজদকে বারণ করেন। হাঁস যেনো না ছাড়া হয়। এর কিছু দিন পরেই আজাদ বলে তার হাঁস আলম ধরে নিয়ে যায়। পরে এই বিষয়ে স্থানীয় মেম্বারকে বিষয়টি জানানো হয়।
গত মঙ্গলবার আজাদ জমির মালিক আলমকে তার বাড়ির সামনে একা পেয়ে তার উপর লাঠি চার্জ করে।পরে রাস্তা দিয়ে হেটে আসা নোমান নামের একটি ছেলে দেখতে পেয়ে স্বজনদের সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।আলম এবং তার স্বজনরা এলাবাসীর কাছে এর সুস্থ্য বিচার দাবী করেন।