তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য , চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান বলেছেন, করোনার কারণে বাংলাদেশের কোন উন্নয়ন কার্যক্রম থেমে থাকেনি।বরং প্রধান মন্ত্রী শেখ হাসিনার নের্তর্ত্বে অপ্রতিরোদ্ধগতিতে এগিয়ে চলছে।
তিনি আজ ফরিদগঞ্জ- হাজীগঞ্জ সংযোগ সড়কে উটতলী ফেরিঘাটে ডাকাতিয়া নদীর উপর ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৫৫০ মিটার দীর্ঘ পাকা সেতু নির্মানের স্থান পরিদর্শন কলে উপস্থিত সাংবাদিক,নেতা-করমীরা ও স্থানীয় জনগণের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনা সচিব মো: নূরুল আমিন, এলজিইডির প্রকল্প পরিচালক এবাদাদ আলী,নির্বাহী প্রকৌশলী ইউনুস আলী ভুইয়াসহ আরো অনেকে।