POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরের ওটার চর উচ্চ বিদ্যালয়ে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৭, ২০২১ | সময়: ১২:৩৬ অপরাহ্ণ

ইসতিয়াক জামান নাফিজ:ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে মতলব উত্তরের ওটারচর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও শোভাযাত্রা বের হয়।
ওটার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন,আলী আকবর প্রধান,হেড মাওলানা আমিনুল হক সরকার, সিনিয়র শিক্ষক,মাহবুবুর রহমান, শরীরচর্চা শিক্ষক গোলাম হায়দার মোল্লা, সহকারী শিক্ষক ইব্রাহিম খান, মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, ওসমান গনি খান, আল আমিন খান প্রমুখ।
সভাশেষে আনন্দ শোভাযাত্রা বের হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন