POPULAR BD NEWS
Popular BD News Logo

বড়কুল ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী আহসান হাবীবের প্রচারণা শুরু

মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ৫, ২০২১ | সময়: ৯:৩৭ অপরাহ্ণ

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. আহসান হাবীব উঠান বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী এলাকায় এই বৈঠক সম্পন্ন হয়।

আলহাজ্ব জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও এজি এমরান হোসেন সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন বেলাল তৌহিদী এবং নাতে রাসুল পরিবেশন করেন আবু তাহের।

ওই সময় আমন্ত্রিত বিশেষ অতিথির বক্তৃতা করেন মাকসুদ হাসান ফয়সাল,এমদাদুল্লাহ তপদার,শামছুদ্দিন মিয়াজী,শহীদুল্লা আলফু,
জিলানী, মোঃ হারুনুর রশিদ, নুরুল ইসলাম মিয়াজী, জাহাঙ্গীর মোল্লা, মোঃ জিল্লুর রহমান মিয়াজী, রাসেদা আক্তার, নিত্য চন্দ্র সূত্রধর, হাসান খাঁন, রাজু সর্দার প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান প্রার্থী নৌকা মনোনয়ন প্রত্যাশী আহসান হাবীব বলেন, বড়কুল ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করাই হবে প্রথম অঙ্গিকার।

ওইসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন