POPULAR BD NEWS
Popular BD News Logo

হোটেল শ্রমিকেরা চাঁদা দিয়ে একবেলা খাবার দিলেন অসহায় প্রতিবন্ধীদের

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৫, ২০২১ | সময়: ৯:৩১ অপরাহ্ণ

ভূপেন হাজারিকা বলেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না- ও বন্ধু ? সত্যিই তো মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না ?

স্বল্প হলেও একটি দুঃসাধ্য কাজকে সফলভাবে এগিয়ে নিতে যাত্রা শুরু করেছে হাজীগঞ্জ বাজারের একটি হোটেল শ্রমিকেরা।

শুক্রবার জুমার নামাজের পর হাজীগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গণে প্রায় শতাধিক অসহায় ও প্রতিবন্ধী মানুষকে দুপুরের খাবার পরিবেশন করেন হোটেলের শ্রমিকেরা।

হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড চাইনিজের ৭৫ জন শ্রমিকের এই চাঁদার টাকায় প্রতি মাসে একবার জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে আগত অসহায় ও প্রতিবন্ধীদের দুপুরের খাবার পরিবেশন করার উদ্যোগ গ্রহণ করেন।

শুক্রবার হাজীগঞ্জ বড় মসজিদে দুপুরের খাবার দেখে মসজিদ আঙ্গিনায় এই প্রতিবন্ধী অসহায় মানুষগুলো দ্রুত ভীড় জমাতে শুরু করে।

এই দৃশ্য গুলো দেখে মনে হচ্ছে, এই অসহায়রা কতটা খাবার প্রিয় মানুষ। এভাবে এই হোটেল শ্রমিকদের দৃষ্টান্ত মূলক কাজকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

পপুলার বিডিনিউজকে হোটেল শ্রমিক হেলাল উদ্দিন তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।কিভাবে এই হোটেল শ্রমিকেরা মিলে খাবার পরিবেশন করার প্রত্যয় ঘোষণা করেছেন সে বিষয়ে তুলে ধরেন হোটেল শ্রমিক কামাল হোসেন ।

এই অসহায় ও প্রতিবন্ধীদের খাবারের উদ্যোগে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হোটেল শ্রমিকের নেতৃত্বে থাকা ইব্রাহিম সহ আরো অনেকেই।

হোটেল শ্রমিকদের এমন দৃষ্টান্ত মূলক কাজ অসহায়দের পাশে থেকে এক বেলা খাবার মাসে একবার যেন তারা পরিবেশন করতে পারেন – সেই দোয়া কামনা করেন তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন