POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মনার্ক কোল্ড ষ্টোর বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: মার্চ ৪, ২০২১ | সময়: ৮:২৩ অপরাহ্ণ

কচুয়া উপজেলার বাতাপুকুরিয়া মনার্ক কোল্ড স্টোরেজের সপ্তম বার্ষিকী মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে মনার্ক কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক,বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুল কুদ্দস খান।

এসময় মনার্ক কোল্ড স্টোরেজের পরিচালক মো: সালাউদ্দিন আহমেদ, ম্যানেজার কাজী মিজানুর রহমান ফোরম্যান হারুন আল রশিদ,এজেন্ট মহসিন পাটওয়ারী,সাদেক বেপারী,দেলোয়ার হোসেন মেম্বার,মনির হোসেন মেম্বার,মো: নবীর হোসেন,বাতাপুকুরিয়া মনার্ক কোল্ড স্টোরেজ সংলগ্ন জামে মসজিদের ইমাম মনির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কচুয়া-সাচার-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কের পাশে বাতাপুকুরিয়া এলাকায় অবস্থিত মনার্ক কোল্ড স্টোরেজ লিমিটেডটি ২০১৫ সালে স্থাপনেরর পর এ কৃষি বান্ধব আলু নির্ভর এ এলাকার মানুষের চাহিদা মেটাতে বিভিন্ন ভাবে কাজ করে আসছে। মনার্ক কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক কাজী মো: মিজানুর রহমান জানান, শুরু থেকেই আমরা স্বচ্ছতার সাথে কৃষকদের কল্যাণে কাজ করছি। ভবিষ্যতেও সকলের সহযেগিতায় আমরা এ এলাকার মানুষের পাশে থাকতে চাই। চলতি বছর এ কোল্ড স্টোরেজে সরকারি নিয়ম অনুযায়ী ৫০ কেজি বস্তা ৩ লক্ষ বস্তার আলুর হিমায়িত করার চিন্তায় রয়েছে। এ পর্যন্ত প্রায় ১১ হাজার বস্তা আলু সংরক্ষন করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন