POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে শশুর বাড়ির মালামাল লুট করল জামাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৪, ২০২১ | সময়: ৫:২৭ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে এক পরিবারের সকলকে অচেতন করে সর্বস্ব লুট করেছে দুস্কৃতিকারীরা।ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ফকির মোহাম্মদ বেপারি বাড়িতে।

ভুক্তভুগী মো: শামীম জানান, আমার মা ও ছোট বোন শামীমা আক্তার ও বড় বোন নাজমা আক্তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাজা আহমেদ (আমার সেজো বোনের জামাই) আমাদের ঘরে ডুকে নেশাজাতীয় দ্রব্য নাকে মুখে দেয়।পরে সে সকলকে অচেতন করে ঘরে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, ১ টি স্বর্নের চেইন, কানের ধুল মোবাইরসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট হয়। কিছুক্ষন পর মা টের পেলে সে মালামাল নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার এব্যাপারে নাজমা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিয়োগ করেছেন।নাজমা জানায় খাজা আহমেদ চুরির দায়ে কয়েকবার জেলে ছিল। হাজীগঞ্জ থানার মামলা তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, অভিযোগ হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন