POPULAR BD NEWS
Popular BD News Logo

২০ মিনিট পর পর ছাড়ছে আল আরাফাহ বাস সার্ভিস

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২, ২০২১ | সময়: ৮:৫৩ পূর্বাহ্ণ

রামগঞ্জ-হাজীগঞ্জ-ঢাকা সড়কের যাত্রীসাধারণের সেবার মান বাড়াতে আল আরাফাহ বাস সার্ভিস এখন ২০ মিনিট পর পর ছেড়ে যাচ্ছে।

নতুন উদ্যোমে এই বাস সার্ভিস এর প্রধান কার্যালয় হিসেবে হাজীগঞ্জ বাজার বিশ্বরোড সংলগ্ন চৌরাস্তায় আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

আল আরাফাহ বাস সার্ভিসটি রামগঞ্জের পানপাড়া, রামগঞ্জ, সোনাপুর, খলিফার দরজা, কাটাখালি, হাজীগঞ্জ বাজার, কচুয়া, কুমিল্লা বিশ্বরোড, সায়দাবাদ, টঙ্গ,সাভার, মিরপুর এলাকায় বাসটি টিকেট কাউন্টার ও স্টপেজ রয়েছে।

আল আরাফাহ বাস সার্ভিসের তত্ত্বাবধায়ক মাসুদ ইকবাল পপুলার বিডিনিউজকে জানান, এখন থেকে প্রতি ২০ মিনিট পর পর থাকছে আল আরাফাহ বাস সার্ভিস। বাস সার্ভিস দুই ভাগে চলবে। প্রথম গাড়ী কচুয়া হয়ে গেলে পরের গাড়ী কুমিল্লা হয়ে চলবে। এভাবে ২০ মিনিট পর যাত্রী সেবা দিয়ে আসবে আল আরাফাহ বাস সার্ভিস।

এছাড়াও তিনি বলেন, হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনের লক্ষে এখন থেকে আল-আরাফাহ বাসের টিকেট কাউন্টার ও প্রধান কার্যালয় হিসেবে বিশ্বরোড সংলগ্ন চৌরাস্তায় স্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন