POPULAR BD NEWS
Popular BD News Logo

গোল আলুর নতুন পদ : তন্দুরি আলু

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: মার্চ ১, ২০২১ | সময়: ৬:১৪ অপরাহ্ণ

উপকরণ:

ছোট গোল আলু ১৫-২০টা, কাশ্মীরি মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, টক দই ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও ঘি সামান্য।

প্রণালি:
আলু ভালো করে ধুয়ে আধা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কাঁটা চামচ বা টুথপিক দিয়ে হালকা করে কেঁচে কিংবা ফুটো ফুটো করে রাখতে হবে। অন্য একটা পাত্রে দইয়ের সঙ্গে কাশ্মীরি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলা গুঁড়া আর স্বাদমতো লবণ মিশিয়ে তাতে সিদ্ধ আলু দিয়ে ম্যারিনেট করে আধা ঘণ্টার জন্য রেখে দিতে হবে। এতে করে আলুর ভেতরে মসলা ঢোকে। বেকিং ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে ওপরে হালকা করে ঘি ছড়িয়ে দিয়ে তাতে আলুগুলো পাশাপাশি সাজিয়ে ১৫০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে ২০ মিনিট বেক করতে হবে। বাসায় ওভেন না থাকলে ফ্রাইপ্যানে অল্প ঘি দিয়ে কম আঁচে ভেজে নামিয়ে নিলেই হবে। লুচি বা পরোটার সঙ্গে ধনেপাতা বা পুদিনা পাতার চাটনি দিয়ে গরম-গরম তন্দুরি আলু দারুণ জমে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন