POPULAR BD NEWS
Popular BD News Logo

মানুষের কল্যানে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন লিটন

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১ | সময়: ১১:৩২ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন বাসীর কল্যানে কাজ করতে চান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,বিশিষ্ট সমাজসবেক ও ব্যবসায়ী মো.আলাউদ্দিন (লিটন)।

তিনি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি না হয়েই পাথৈর ইউনিয়ন বাসীর জন্য বিভিন্ন সেবা মূলক কাজ করে যাচ্ছেন। আগামীতে তিনি পাথৈর ইউনিয়নে দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকল এর সার্বিক সহযোগিতা ও দোয়া-সর্মথন কামনা করছেনে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আলাউদ্দিন (লিটন) নিয়ে হাট-বাজারে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। তবে সচতেন ভোটাররা তাঁকে আর্দশবান-যোগ্য ও সৎ সু-শিক্ষিত প্রার্থী হিসাবে মনে করছেন।

উদারমন মানসিকতা ও মেধাবী সম্পন্ন আলাউদ্দিন লিটনকে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ঘোষনা করে ইতিমধ্যে তিনি জনসাধারণ এর সঙ্গে কুশল ও মতবিনিময় এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছনে। তিনি দুঃখী ও অসহায় মানুষ এর পাশে থেকে সমাজসেবা মূলক কাজ করতে চান। এমনকি তিনি বিগত সময়ে ‘করোনা ভাইরাস’ কালে দুঃস্থ ও গরীব মানুষ এর পাশে থেকে সার্বিক সহযোগিতা করছেনে।

আগামীদিনে সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে যাওয়া প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ইউপি চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন লিটন জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির হাত ধরে আমি রাজনৈতি করে আসছি। আমার ইউনিয়নে সাধারন মানুষ এর সেবা করাই হবে আমার অন্যতম প্রধান কাজ। মহান আল্লাহ তালা যদি আমাকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করনে তাহলে পাথৈর ইউনিয়ন এর শিক্ষায় ও স্বাস্থ্যসেবায় আমূল-পরির্বতন এনে একটি আধুনিক ও ডিজিটাল মডলে ইউনিয়ন হিসেবে রুপান্তর করতে চাই। এ জন্য তিনি ইউনিয়ন বাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেনে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন