POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপনকে নাছির উদ্দিন প্রধানের ফুলেল শুভেচ্ছা

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১ | সময়: ১১:১৬ অপরাহ্ণ

দ্বিতীয় মেয়াদে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হওয়ায় চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কচুয়া কৃতি সন্তান ও চট্টগ্রামস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. নাছির উদ্দিন প্রধান।

তিনি শনিবার সকালে পৌর মেয়র নাজমুল আলম স্বপনের নিজ বাড়ি কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করা হয়।

এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি দেওয়ান ওয়াহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো. গোলাম মোস্তফা, যুবলীগ নেতা সোলেমান মিয়া, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম বাবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন