POPULAR BD NEWS
Popular BD News Logo

শেষ ষোলতে ম্যানইউ’র প্রতিপক্ষ এসি মিলান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১ | সময়: ৫:৪১ অপরাহ্ণ

ইউরোপা লিগের শেষ ষোলতে ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে সাতবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এসি মিলানের বিপক্ষে। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান শেষে মিলেছে এ খবর।

সেরি এ-র পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান থাকা এসি মিলান এখনও প্রতিযোগিতাটি জিততে পারেননি। যদিও ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার। তা আবার সেই ২০১৭ সালে।

২০১৯ সালের রানার-আপ আর্সেনাল মুখোমুখি হবে গ্রীক দল অলিম্পিয়াকোসের। যারা কিনা গত বছর শেষ-৩২ পর্ব থেকে গানারদের নক আউট করেছিল।

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়ান দল ডায়নামো জাগরেব।

আসরের শেষ-১৬ পর্বের আটটি করে ম্যাচ হবে ১১ এবং ১৮ মার্চ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন