POPULAR BD NEWS
Popular BD News Logo

বলিয়ায় এমএ মতিনের মাগফিরাত কামনায় দোয়া

মো. মনজুর আলম | প্রকাশিত: মে ২৯, ২০২০ | সময়: ৩:২৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড বলিয়া গ্রামের ৮টি জুম্মা মসজিদে শুক্রবার মিলাদ, দোয়া ও তাবারুক বিতরণ করা হয়েছে।

চাঁদপুর-৫(হাজীগঞ্জ-শাহরাস্তী) নির্বাচনী এলাকার চার বারের সাবেক সাংসদ জননেতা মরহুম এম এ মতিন স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদের আয়োজন করা হয়।

বিএনপি নেতা আওলাদ হোসাইন নভী’র সার্বিক ব্যবস্থাপনায় তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা মাস্টার মো. ফরহাদ হোসেন। জুম্মা’র নামাজ শেষে মিলাদ অনুষ্ঠিত হয়। বলিয়া গ্রামের যে সকল জুম্মা মসজিদে মিলাদ, দোয়া ও তাবারুক বিতরণ করা হয় তা হলো- উত্তর পাড়া সাহেব বাড়ী জামে মসজিদ, আলম সাহেব বাড়ী জামে মসজিদ, মিয়াজী বাড়ী জামে মসজিদ, পুরান বাড়ী জামে মসজিদ, বেপারী বাড়ী জামে মসজিদ , মধ্য পাড়া বায়তুল আমান জামে মসজিদ , পশ্চিম পাড়া নূরে মদিনা জামে মসজিদ ও মুন্সী বাড়ী জামে মসজিদ। দল মত নির্বিশেষে সবাই উপস্হিত থেকে এমএ মতিন স্যারের জন্য বিশেষ দোয়া করা হয়। স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন