POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংবাদিক হত্যার শাস্তির দাবীতে কচুয়া প্রেসক্লাবের মানববন্ধন

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১ | সময়: ৬:২৪ অপরাহ্ণ

কচুয়ায় সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের শাস্তির দাবিতে কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন- কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, রাকিবুল হাসান , সাবেক সাধারণ সম্পাদক জিসান আহম্মেদ নান্নু, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন , সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল , যুগ্ম- সাধারন সম্পাদক সুজন পোদ্দার, মো: ইউনুস , কাউসার আলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শান্তুু ধর।
প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা ও সদস্য মো: রাসেল,সুমন হোসেন প্রমুখ।বক্তারা- সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের নিহত হওয়ার জন্য দায়ী ব্যাক্তিদের অবিলম্বে শাস্তির দাবি জানান।
উল্লেখ্য যে, গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলা কালে দৈনিক সমাচার পত্রিকা নোয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক বোরহান উদ্দীন মুজাক্কির গুলিবিদ্ব হয়ে মারা যান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন