হাজীগঞ্জ বাজারের হক টাওয়ারের নিচতলায় শুভ উদ্বোধন হলো হাজীগঞ্জ চক্ষু হাসপাতাল।
বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
কেক ও ফিতা কেটে এই হাসপাতালের কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

ওই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাক্তার মেহেদী হাসান। হাসপাতালের পরিচালক মোহতাসিন বিল্লাহর উপস্থাপনায় ডাক্তার সুবল ও ম্যানেজার রফিকুল ইসলাম রানাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভ উদ্বোধন কালে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী বলেন,সেবার মান ঠিক থাকলে এখানে সফলতা পাওয়া যাবে।
হাজীগঞ্জ প্রধান অতিথির বক্তৃতা কালে হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিন বলেন, শরীরের একটা অঙ্গ চোখ। এই চোখের জন্য হাজীগঞ্জ বাজারে হাসপাতাল হয়েছে। এটা ভালো খবর। কিন্তু সেবার মান ও ভালো চিকিৎসক নিয়মিত থাকলে জনগণ সেবা পাবে।
হাসপাতালের কার্যক্রম প্রসঙ্গে ডাক্তার মেহেদী হাসান পপুলার বিডিনিউজকে বলেন, এখানে প্রতিদিন বিকালে চক্ষু চিকিৎসক থাকবে। এছাড়া সপ্তাহে একদিন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। পরুষ ও মহিলাদের জন্য আলাদা বেড রয়েছে। মান সম্পন্ন চিকিৎসা দেয়াই আমাদের প্রতিশ্রুতি।