POPULAR BD NEWS
Popular BD News Logo

লো প্রেশার হলে কী করবেন? জেনে নিন

স্বাস্থ্য ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১ | সময়: ৩:৩০ অপরাহ্ণ

আমরা অনেকেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগে থাকি। তবে নিম্ম রক্তচাপের বিষয়টিও অবহেলা করার মত না। চিকিৎসকের মতে সাধারণ রক্তচাপ হওয়া উচিত ১২০/৮০। ব্লাড প্রেশার বেশিও যেমন খারাপ তেমনি কমও খারাপ। রক্তচাপ কম হলে মাথা ঘোরা,বমি বমি ভাব দেখা দেয়। এমন যদি হয়ে থাকে তবে খুব দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন। এছাড়া বাড়িতেও কিছু নিয়ম কানুন মেনে চলুন।

কম খান, কিছু সময় পর পর খান:

কম খেলেও দীর্ঘ সময় পেট খালি রাখা যাবে না। এতে করে ব্লাড প্রেশার কমে যেতে পারে। এজন্য কিছু সময় পর পর খাওয়ার চেষ্টা করুন।

পানি খাওয়া:

পর্যাপ্ত পরিমাণ পানি খেলে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যদি বেশি পানি খেতে খারাপ লাগে তবে নারিকেল পানি, ডালিমের শরবত খেতে পারেন।

লবণ:

আপনার যদি ব্লাড প্রেসার কমে যায় সেক্ষেত্রে লবণ খাওয়ার চেষ্টা করুন। কারণ লবণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে দ্রুত।

কফি:

এক কাপ কফি আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারে। তবে বেশি কফি খাওয়া থেকে বিরত থাকেন। বেশি কফি খেলে ডিহাইড্রেশন হতে পারে।

তুলসি পাতা:

সকালে ৫ থেকে ৬টা তুলসি পাতা চাবানোর অভ্যাস করুন। তুলসিকে ওষুধি গাছ বলা হয়। তুলসি পাতা প্রতিদিন খাওয়ার অভ্যাস করলে আপনার শরীরের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে।

অ্যালকোহল:

আপনার ব্লাড প্রেসার যদি লো হয় তবে অ্যালকোহল বাদ দেওয়ার চেষ্টা করুন। তা না পারলে কম খাওয়ার চেষ্টা করুন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন