POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রয়াত এমএ মতিনের কবর জেয়ারত করলেন সাংবাদিক জাকির মজুমদার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৯, ২০২০ | সময়: ১:৫০ অপরাহ্ণ

প্রয়াত এমএ মতিন স্যারের কবর জেয়ারত করলেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জাকির মজুমদারসহ অন্যান্য সাংবাদিকেরা। শুক্রবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় মুন্সী বাড়ীর পারিবারিক কবরস্থানেে গিয়ে তারা কবর জেয়ারত করেন।

ওইসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার ও সাংগঠনিক সম্পাদক এসএম মিরাজ মুন্সীসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

কবর জেয়ারত শেষে চারবারের সাংসদ সদস্য প্রয়াত এম এ মতিনের একমাত্র ছেলে খালেদ মিঠুর সাথে সাংবাদিক জাকির মজুমদারের নেতৃত্বে সাংবাদিকেরা সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সময় তাকে সমবেদনা জ্ঞাপন করেন এবং এমএ মতিন স্যারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর স্মৃতিচারণ তুলে ধরেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন