POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে নিখোঁজের পর আওয়ামীলীগ নেতার ছেলের লাশ উদ্ধার

মনিরুজ্জামান বাবলু / হোসেন বেপারী | প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১ | সময়: ১২:২৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. সেলিম মিয়ার বড় ছেলে বাপ্পি মজুমদারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া সোলেমান বেপারী বাড়ির পুকুর থেকে বাপ্পীর মৃতদেহ উদ্ধার করা হয়। বাপ্পীর স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার পর বাপ্পী বাসা থেকে বের হয়ে পড়ে। তারপর সে জিয়ানগর এলাকায় যায়। সেখান থেকে তার মুঠোফোনটি বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে পরদিন শনিবার সকালে হাজিগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

সোমবার সকালে রান্ধুনীমুড়া এলাকাবাসী মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি ও তদন্ত কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ বাপ্পির মৃতদেহ উদ্ধার করে তাকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন