POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত তোরণ ভাংচুর, থানায় অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১ | সময়: ১২:২৫ পূর্বাহ্ণ

কচুয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত তোড়ণ বা গেইট ভাংচুর করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা বাজারে এ ভাংচুরের ঘটনা ঘটেছে।জানা গেছে ওই বাজারের ব্যবসায়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: হালিম পাটওয়ারী প্রায় পাঁচবছর পূর্বে ইট ,বালু,সিমেন্ট ও রড দিয়ে মাঝিগাছা বাজারে তোড়ণ বা গেইট নির্মান করে।ওই তোড়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পাশে সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি এবং উপরে নৌকা লাগানো ছিল।

ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বাজারের ব্যবসায়ী আ: রশিদ ও গেইটের পাশের ব্যবসায়গন জানান রাত প্রায় ১২টার দিকে বাড়ি ফেরার সময় গেইটটি দেখেছি।এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে আমরা তার শাস্তির দাবী জানাই। শনিবার রাতে কোন এক সময় দূুর্বত্তরা ছবি সম্বলিত তোড়নটি ভেংগে তুলে নিয়ে যায়।

এ ব্যাপারে হালিম পাটওয়ারী ২১ ফেব্রুয়ারি রবিবার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্যে বাজারের দুই পাহারাদার মো: জামাল ও মোজাফ্ফরকে সন্দেহজনক বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন বলেন অভিযোগের আলোকে একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন