POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রাকের ধাক্কাযমোটরসাইকেল আরোহী নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১ | সময়: ১২:৪৮ অপরাহ্ণ

রাজধানীর বিমানবন্দরের ভিআইপি গেট এলাকায় ধাক্কায় কিবরিয়া (১৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে তাকে মৃত ঘোষণা করেন।

কিবরিয়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার শহীদ হোসেনের ছেলে। সে উত্তরখান বালুর মাঠ এলাকায় থেকে চালাবনে একটি মোটর গ্যারেজে কাজ করতো।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, রাতে সুমন (১৮) নামে তার এক বন্ধুর মোটরসাইকেলে করে বাড্ডা থেকে বাসায় ফিরছিল কিবরিয়া। পথে বিমানবন্দর ভিভিআইপি গেটের সামনে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে কিবরিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তবে সুমনের কোনো আঘাত লাগেনি। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন