POPULAR BD NEWS
Popular BD News Logo

বাকিলায় অসহায়দের পাশে প্রবাসী ফোরাম, সাংসদের অভিবাদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১ | সময়: ৭:৫৫ অপরাহ্ণ

শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নে প্রবাসী আওয়ামী ফোরামের উদ্যোগে অসুস্থ ও এতিম শিশুদের আর্থিক অনুদান প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাকিলা প্রবাসী ফোরাম এর মাধ্যমে এক কলেজ ছাত্রীকে কিডনির চিকিৎসার জন্য এক লাখ টাকা ও দক্ষিণ শ্রীপুর এবং বাকিলা ফজলুল উলুম এতিমখানার জন্য পৃথকভাবে ১০ হাজার টাকা করে,
ফুলছোঁয়া মাদ্রাসায় ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। ফোরামটি গত এক বছরে প্রায় আট লাখ টাকার অনুদান প্রদান করেন বাকিলা দুস্থ অসহায় পরিবারের মাঝে।

বাকিলা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আর্থিক অনুদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম।
বক্তৃতায় তিনি বলেন, প্রবাসী ফোরামের এমন ধারাবাহিক আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকায় অভিবাধন জানাচ্ছি।

২নং বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী ফোরামের
প্রধান সমন্বয়ক মো. রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও ২নং বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী ফোরামের যুগ্ম সমন্বয়ক নাজমুল আহসান নয়নের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার, উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি অহিদুজ্জামান,আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির স্বপন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ২নং বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী ফোরামের সভাপতি মো. মহসিন হোসেন সৈকত ও সাধারণ সম্পাদক মো. মানিক মজুমদার।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহিম খান রনি, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদ, সভাপতি আব্দুল মালেক, ছাত্রলীগ নেতা প্লাবন রায় চৌধুরী, সুব্রত দাশ শুভ, শরীফ হোসেন, যুবলীগ নেতা শাহাদাত হোসেন, হাবিবুর রহমান মিলন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান মোল্লা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কামাল হোসেন, ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন সহ আরো অনেকে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন