POPULAR BD NEWS
Popular BD News Logo

রান্ধুনীমুড়া রাহমাতাল্লিল আলামিন এতিমখানায় বই বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১ | সময়: ৪:৩৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া রাহমাতাল্লিল আলামিন এতিমখানায় বই বিতরণ করলেন সালেহা বেগম ফাউন্ডেশন এর স্বত্বাধিকারী মোঃ মোফাচ্ছেল মুন্সী।

শনিবার দুপুরে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে রান্ধুনীমুড়া রাহমাতাল্লিল আলামিন এতিম খানায় প্রথম,দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির এতিম ছাত্রদের মাঝে ৫০ সেট বই এবং ১০ হাজার টাকা বিতরণ করেন। বই বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন,এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ নেছার আহম্মেদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সী,রান্ধুনীমুড়া ১১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সী,ঘনিয়া দরবার শরীফের প্রতিনিধি হাফেজ মাওলানা মোঃ শাহজাহান,এতিমখানার শিক্ষক মোঃ নেছার আহম্মেদ, হাফেজ মাওলানা মোঃ আজিজুল হক,হাফেজ মাওলানা মোঃ আলমগীর।

অনুষ্ঠানে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে ছাত্রদের মাঝে বই বিতরণকালে বক্তব্যে এলাকার সকল বৃত্তবানদের এই এতিমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সী।

ওই সময় অনুষ্ঠানে ৬ জন এতিম ছাত্রের ভরণ-পোষণের দ্বায়িত্ব নেন রান্ধুনীমুড়া ১১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সী ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন