POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় অগ্নিকান্ডে গবাদি পশুর মৃত্যু

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২১ | সময়: ৯:০৬ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এক অগ্নিকান্ডে ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ২টি গরু। দগ্ধ হয়েছে অপর ১টি গরু। এছাড়াও ২টি ছাগল মারা গেছে। এতে প্রায় ৪লক্ষ টাকা ক্ষয়ক্ষতির হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টার দিকে ওই গ্রামের মজুমদার বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিশ্চিতপুর গ্রামের মজুমদার বাড়ীর হাবিব উল্লাহ ছেলে রবিউল্লাহ গোয়াল ঘরে মশার কোয়াল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় মহুর্তের মধ্যে গোয়াল ঘরটির চারদিকে আগুনের লেলিহান শিখায় অবরুদ্ধ হয়ে পড়ে গরু গুলো। গরুর মালিক ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে ৩টি গরুর মধ্যে ২টি গরু দগ্ধ হয়ে মারা যায়। বাকী ১টি’র অবস্থাও আশংকা জনক। এছাড়া ২টি ছাগল মারা গেছে। আগুন নিয়ন্ত্রন আনতে গিয়ে বাড়ী মালিক রবিউল্লাহ স্ত্রী ঝর্ণা বেগম আহত হন।
তারা আরো বলেন,রবিউল্লাহ গরু লালন পালনের উপর নির্ভরশীল পরিবারটি সর্বশান্ত হয়ে পথে বসার উপক্রম হয়েছে।
ক্ষতিগ্রস্থ রবিউল্লাহ জানান, ৪ লক্ষাধিক টাকার গরু ও ছাগল আগুনে শেষ হয়ে যাওয়ায় আমার পরিবারের একমাত্র আয়ের উৎসটা শেষ হয়ে গেলো। পরিবার পরিজন নিয়ে কি হবে জানি না।
কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম লালু জানান, আমি খবর শুনে তাৎক্ষণিক স্থানী ইউপি সদস্যকে নিয়ে ঘটনা স্থলে গিয়ে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করি এছাড়া আমরাও সাহায্য সহযোগীতা করব।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন