POPULAR BD NEWS
Popular BD News Logo

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আয়োজনে কলেজ শিক্ষকদের সাথে সেমিনার অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২১ | সময়: ২:১২ অপরাহ্ণ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আয়োজনে চাঁদপুর জেলার কলেজ শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি হাজীগঞ্জ মধ্য বাজারের কেনাকাটা মার্কেটের ৪র্থ তলায় অবস্থিত পপুলার বিডিনিউজের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তৃতা করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এডমিন গিয়াসউদ্দিন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র একাউন্টস অফিসার রফিকুল ইসলাম ও এডমিন অফিসার গোলাম রাব্বানী।

জেলার বিভিন্ন কলেজ শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. সেলিম, নাসিরকোর্ট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের আইয়ুব আবেদিন মার্শাল, হাজীগঞ্জ আইডিয়াল কলেজের সাদ্দাম হোসেন, হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের কামরুল হাসান, চিতোষী ডিগ্রি কলেজের কামরুজ্জামান, বলাখাল জেএন কারিগরি স্কুল এন্ড কলেজের ইমাম হোসাইন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের জহিরুল ইসলাম, দেশগাঁও ডিগ্রি কলেজের আব্দুল মান্নান ও আনোয়ার হোসেন প্রধানিয়া, গল্লাক আদর্শ ডিগ্রী কলেজের কবির আহমেদ, সুচিপাড়া ডিগ্রী কলেজের সাবিনা ইয়াসমিন, হাজিগঞ্জ ডিগ্রী কলেজের আল আমিন, দেশগাঁও ডিগ্রী কলেজের শাহিদুজ্জামান, মেহের ডিগ্রী কলেজের মাসুম বিল্লাহ, শোল্লা স্কুল এন্ড কলেজের শাহপরান ও তারিকুল ইসলাম, খিলা বাজার স্কুল এন্ড কলেজের মিশু দে, আল-আমিন একাডেমীর আব্দুল মোতালেব ও আমির হামজা, শোল্লা স্কুল এন্ড কলেজের তাহেরুল ইসলাম, মেহার ডিগ্রী কলেজের মনির হোসাইন, বেলচোঁ কারিমাবাদ ফাযিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক আরিফ ইমাম মিন্টু ও হাজীগঞ্জ সরকারী মডেল কলেজের রাশেদ গাজী, শোল্লা স্কুল এন্ড কলেজের কামরুজ্জামান, নয়াহাট স্কুল এন্ড কলেজের জাবেদ মিয়াদাঁদ, গল্লাক আদর্শ কলেজের শাহমুব জুয়েল ও হাজীগঞ্জ সরকারী মডেল কলেজের মোহাম্মদ ফজলে রাব্বী প্রমুখ।

স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আয়োজনে এই সেমিনারে শিক্ষকদের উদ্দেশ্যে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানান, স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা ভর্তি হবার পর তাদের চাকরির নিশ্চয়তা রয়েছে। বাংলাদেশে স্ট্যান্ডার্ড গ্রুপের প্রায় ৩০ টি কর্মসংস্থানমুলক প্রতিষ্ঠান রয়েছে।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও চাঁদপুর জেলার বিভিন্ন কলেজ শিক্ষকদের নিয়ে আয়োজিত সেমিনারে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন