POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রাক ঢাকা থেকে উদ্ধার, মেলেনি সিলিন্ডার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৯, ২০২০ | সময়: ৩:০৪ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জে ফ্রেশ সিলিন্ডার গ্যাস ভর্তি একটি ট্রাক চুরি হওয়ার এক সপ্তাহ পর বৃহস্পতিবার(২৮ মে) ভোরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে। তবে সিলিন্ডারের গ্যাসের কোন হদিস পাওয়া যায়নি।

উপ-পরিদর্শক নুরুল ইসলাম

জানাযায়, গত ২১ মে বৃহষ্পতিবার ভোররাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে এই চুরির ঘটনা ঘটে।
সিলিন্ডার গ্যাসের এজেন্ট এ এমএম টুটুল পাটওয়ারী জানান, তিনি ও তার ব্যবসায়ীক পার্টনার মাসুদ পারভেজ ফ্রেস কোম্পানীর সিলিন্ডার গ্যাসের স্থানীয় এজেন্ট। তারা নিজেদের ট্রাক (ঢাকা মেট্রো ড—১৪—৬৮১৪) দিয়ে নিয়মিত গ্যাস সিলিন্ডার আনা নেওয়া করেন। রাতে গাড়ী আসলে তারা বাসস্ট্যান্ডে রাখেন । ভোরে গোডাউনে নিয়ে গিয়ে গাড়ী আনলোড করেন।
তারই ধারাবাহিকতায় বুধবার(২০ মে ) রাতে ৩৭৫টি ফ্রেস সিলিন্ডারবাহী ট্রাকটি চালক মানিক হোসেন প্রতিদিনের মতো বাসস্ট্যান্ডে রেখে বাড়ী যান। বৃহষ্পতিবার ভোরবেলা তিনি বাসস্ট্যান্ডে এসে দেখতে পায় ট্রাকটি নেই। ট্রাকটিতে জিপিএস সিস্টেম থাকায় তারা দেখতে পায় ট্রাকটি রাত ৩টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চোরের দল চুরি করে।

পরে ফরিদগঞ্জ—চাঁদপুর সড়কের বাগড়া বাজার পর্যন্ত জিপিএস সিস্টেমের কারণে যেতে দেখা যায়। এরপর সেটি অকার্যকর হয়ে পড়ায় আর সন্ধান পাননি।

এব্যাপারে ওই প্রতিষ্ঠানের পক্ষে জহিরুল ইসলাম মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম ট্রাকটির সন্ধান শুরু করেন।

পরে কয়েকদিন পুর্বে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গাড়ীর পিছনে থাকা মুঠো ফোন নাম্বারে ফোন আসে। সেই সূত্র ধরে থানা পুলিশ ও গাড়ীর মালিক পক্ষ ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে গাড়ীর মধ্যে থাকা প্রায় ১০ লক্ষ টাকার সিলিন্ডার গ্যাসের সন্ধান মিলেনি।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম বলেন, গাড়ীটি উদ্ধারের পর গ্যাস সিলিন্ডার গুলোর সন্ধান অব্যাহত রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন