POPULAR BD NEWS
Popular BD News Logo

মজনু হত্যা, ভাবী মাহমুদার জামিন মানতে পারছেন না পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২১ | সময়: ৯:৪২ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এালাকায় মজনু হত্যাকাণ্ডের ঘটনায় ভাবি মাহমুদা বেগমকে জামিন দিয়েছে চাঁদপুর আদালত।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় জেলহাজত থেকে ছাড়া পেয়ে কংগাইশ বাবার বাড়ীতে আশ্রয় নেয় ভাবী মাহমুদা।

এ বিষয়ে মজনুর পরিবারের পক্ষ থেকে কেউ বিষয়টি মেনে নিতে পারছেন না বলে পপুলার বিডিনিউজকে জানিয়েছেন।

মজনু হত্যা মামলায় আইনজীবী মো. সেলিম আকবর পপুলার বিডিনিউজকে বলছেন, বৃহস্পতিবার জানা যাবে মাহমুদার জামিন পাওয়াটা কিভাবে হয়েছে।

হাজীগঞ্জ থানা পুলিশ এ বিষয়ে কোন তথ্য পায়নি বলে জানান।
এদিকে মজনুর ভাতিজা জানান, চাচী মাহমুদা জেলহাজত থেকে বের হয়ে প্রবাসে থাকা চাচা মফিজুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বলেছেন। এছাড়া মাহমুদাকে তার বাবার বাড়ীতে গিয়েও দেখে এসেছে বলে নিশ্চিত হয় তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন