POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১ | সময়: ৫:৪৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার আশু মজুমদার নামে ওই ড্রেজার মালিককে এ জরিমানা করা হয়।

জানাযায়, হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচো(দক্ষিণ) ইউনিয়নের রামপুর গ্রামে কৃষি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে ৪০শতক কৃষি জমিকে প্রায় দিঘীতে পরিণত করে। পরে আশু মজুমদার নামে ড্রেজার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া এক লক্ষটাকা জরিমানা করে।

এ সময় মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানায় একজনকে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ৫০০টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, ড্রেজারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন