POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌর মেয়রকে ফুলেল সংবর্ধনা দিলেন হাজীগঞ্জ প্রেসক্লাব

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২১ | সময়: ১:৪১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর নির্বাচনে নবনির্বাচিত মেয়র আসম মাহবুব আলম লিপনকে ফুলেল সংবর্ধনা দিলেন হাজীগঞ্জ প্রেসক্লাব।

সোমবার সকালে হাজীগঞ্জ পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম। সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের পরিচালায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নবনির্বাচিত মেয়র আসম মাহবুব উল আলম লিপন।

উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, গাজী সালাহ উদ্দিন, জহিরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি কামাল হোসেন, পরতর্তী মেয়াদের সভাপতি মহিউদ্দিন আল আজাদ, সহসভাপতি হাবীবুর রহমান জীবন, সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সী, কার্যকরি সদস্য হাছান মাহমুদ, মনজুর আলম পাটোয়ারি, কবির আহমেদ, সাইফুল ইসলাম, শাখায়াত হোসেন শামীম, সুজন দাস, পপুলার বিডি নিউজের সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য মনিরুজামান বাবলু, হুমায়ন কবির, গাজী নাসির উদ্দিন, রেজাউল করিম নয়ন। পপুলার বিডি নিউজের যুগ্ন বার্তা সম্পাদক মজিব পাটোয়ারিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সবশেষে দৈনিক আমার সংবাদের নবম প্রতিষ্ঠাবার্ষীকি পালন করা হয়।

এ সময় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ওই অনুষ্ঠানে শুভেচ্ছা জানান পত্রিকার প্রতিনিধি হাবীবুর রহমান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন