POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া পৌর নির্বাচনে কাউন্সিলর পদে হ্যাট্রিক করলেন কামাল হোসেন অন্তুর

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১ | সময়: ১০:৩১ অপরাহ্ণ

কচুয়া পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডে টানা তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন কামাল হোসেন অন্তর। গতকাল রবিবার পৌর নির্বাচনে কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে উৎসবমূখর ও শান্তিপূর্ন পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগের মাধ্যমে তাকে ৩য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত করেন।
। এর আগে তিনি পৌর কাউন্সিলর নির্বাচিত হয়ে প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। তাকে ৩য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত করায় ৭নং ওয়ার্ডবাসী,দলীয় নেতাকর্মী,সর্বস্তরের মানুষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে ৩য় বারের মতো কামাল হোসেন অন্তর কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন