POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জমুখী বিআরটিসি বাস সড়ক দুর্ঘটনায় কবলিত, আহত ৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১ | সময়: ৭:৫৩ অপরাহ্ণ

রাজধানী থেকে হাজীগঞ্জমুখী বিআরটিসির একটি বাস চিটাগাং রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় কবলিত হয়। এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে।

রোববার সন্ধ্যায় চিটাগাং রোডে কমল নামের একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে ওই বাসের কন্টাকটার গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তবে বিআরটিসি বাসের কোন যাত্রী আহত হয়নি। ওই বাসের যাত্রীদের পরবর্তী বিআরটিসি বাসে করে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন