POPULAR BD NEWS
Popular BD News Logo

ভালোবাসা শুধু বয়স খোঁজে না…

মজিব পাটোয়ারী/ হোসেন বেপারী | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১ | সময়: ৩:৪০ অপরাহ্ণ

ভালোবাসা শুধু বয়স খোঁজে না, ভালোবাসা যে শুধু তরুণ তরুণীরই তা নয়, মা ছেলের মধ্যেও হয় তার প্রমাণ হাজীগঞ্জ বাজারে আসা এক তরুণ, তার মায়ের জন্য কিনলেন তিনটি লাল গোলাপ।

ফাল্গুনের প্রথম দিনে আজ বিশ্ব ভালোবাসা দিবস। গাছে গাছে নতুন ফুল, সবুজ কচি পাতা, পাখির সুর, সব মিলিয়ে প্রকৃতি নতুন সাজে মুখরিত। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার বর্ণিল আভা। গেল বছর থেকেই হাত ধরাধরি করে আসছে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস। বসন্তের রঙে ভালবাসা মিশেছে এসে। এতে উৎসবে এনেছে ভিন্ন আমেজ।

১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস। ফুলে রাঙা বাসনন্তী মোহ আজ যুগলদের মনের উচ্ছ্বাসকে বাড়িয়ে দিবে কয়েক গুণ। শুধু তরুণ তরুণী নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার এইদিনে সময় কাটাবে একসঙ্গে। ফেব্রুয়ারীর এই সময়ে পাখিরা তাদের ঝুঁটি খুঁজবে বাসা বাঁধে।ফেব্রুয়ারীর পুরো এক সপ্তাহ ধরে চলছে প্রেমের ছোয়া ছুয়ী। গেলো (৭ ফেব্রুয়ারী) রোজ ডে,(৮ ফেব্রুয়ারী) প্রপোজ ডে,(৯ ফেব্রুয়ারী) চকলেট ডে,(১০ ফেব্রুয়ারী) টেডি ডে,(১১ ফেব্রুয়ারী) প্রমিজ ডে,(১২ফেব্রুয়ারী) হাগ ডে,(১৩ ফেব্রুয়ারী) মিস ডে সব শেষে এবার এলো ভ্যালেন্টাইনস ডে- ভালোবাসা প্রকাশের দিন।

এইদিনে ভালোবাসার মানুষকে তার মনের কথা খুলে বলবে। এই দিনে মনের মানুষকে ফুল দিয়ে ভালোবাসার কথা প্রকাশ করবে তরুণ তরুণীরা।এদিকে বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বেড়েছে ফুল বিক্রি।

রোববার সকালে হাজীগঞ্জ বাজারের ফুলের দোকানে ক্রেতা- বিক্রেতারা পপুলার বিডিনিউজকে জানান, এবার তাদের ফুল বিক্রি কম হচ্ছে।

দর্শক আজ ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইনস ডে, আবার পহেলা ফাল্গুনও। ঋতুরাজ বসন্তের প্রথম দিনের সঙ্গে ভালোবাসা মিলেমিশে যেনো একাকার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন