POPULAR BD NEWS
Popular BD News Logo

মোহনপুরে গুলি বর্ষণ: প্রতিবাদ করলো ইউনিয়ন আওয়ামী লীগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১ | সময়: ৩:২৩ অপরাহ্ণ

মতলব উত্তরের মোহনপুরে গুলি বর্ষণের প্রতিবাদে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের নেতা বিশিষ্ট শিল্পপতি কাজী মিজানুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, আওয়ামী প্রচার লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর তাতী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ফজলুল কাদের জীবন,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবাদুল হক মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মেম্বার,ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি কাজী মাহবুব, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মানছুরা বেগম, সাধারণ সম্পাদক লাভলী বেগম, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হেলাল সরকার ,আওয়ামী লীগের নেতা মাহবুব তপাদার, গোলাম হোসেন মেম্বার,দুলাল দেওয়ান, বিল্লাল হোসেন, রাজ্জাক প্রধান, কাজী গোলাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়,সহ-সভাপতি হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল মতিন, যুবলীগের নেতা মারুফ মৃধা, উপজেলা ছাত্রলীগের নেতা আবু হোসেন অভি প্রমুখ।

উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান জানান,মতলব উত্তরের মোহনপুর লঞ্চ ঘাটে সাজেদুল হোসেন চৌধুরী দীপু ১২ ফেব্রুয়ারি রাত ১০টায় ৬ রাউন্ড গুলি ছোড়ে।এর প্রতিবাদে এলাকাবাসী প্রতিবাদ সভার আয়োজন করে। তিনি বলেন, এ ব্যাপারে মতলব উত্তর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন