POPULAR BD NEWS
Popular BD News Logo

আকবরের শেষ সম্বল পুড়ে ছাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৮, ২০২০ | সময়: ৬:১৯ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের আগুনে দোকানী আকবরের শেষ সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড সর্বতারা হাজী বাড়ি স্কুল মাঠের সামনে এই ঘটনা ঘটে।

গত কয়েক বছর ধরে যুবক আকবর মিয়া মুদি মালামালসহ ভ্যারাটিজ ষ্টোর দেয়। চাল, ডাল, লবণ, তেল, সিলেন্ডার গ্যাসসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আকবর মিয়া বলেন, আমার দোকানের লক্ষ লক্ষ টাকার মালামাল পুড়েছে। সেই সাথে গত কয়েক বছরের দোকানের বাকি হিসাব নিকাশের খাতাগুলো যদি অক্ষত থাকতো তাহলেও আমি মানুষের কাছ থেকে বাকি টাকা তুলতে পারতাম। এখন আমার মা বাবা, পরিবারের কি হবে, আমরা কোথায় থেকে জীবিকা নির্বাহ করবো বলে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম দোকানী আকবরকে সহযোগিতার আশ্বাস দেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন