POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনা টিকা নিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ ১ হাজার ১শ ৮০ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২১ | সময়: ১২:৫৩ অপরাহ্ণ

কোভিড-১৯ টিকার প্রথমডোজ গ্রহন করলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম। ১৩ ফেব্রুয়ারি সকালে তিনি এ টিকা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে থেকে গ্রহন করেন।


হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোয়েব আহম্মদ চিশতী বলেন, হাজীগঞ্জ উপজেলার জন্য ৯ হাজার ৮ শ ৫০ টি টিকা বরাদ্ধ দেয়া হয়েছে। তার মধ্যে ১৩ ফেব্রুয়ারি সকাল ১১ টা পর্যন্ত ১১৮০ জন টিকা গ্রহন করেন।

হাজীগঞ্জ উপজেলায় এর আগে হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন, হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহেরসহ অন্যান্য কর্মকর্তারা এ টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

তিনি জানান, প্রতিদিন অনেকে আগ্রহী হয়ে রেজিস্ট্রশন করছেন। এ বরাদ্ধে প্রথম ডোজ গ্রহনকারিদের দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন