POPULAR BD NEWS
Popular BD News Logo

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হলেন হাজীগঞ্জের রাবেয়া আক্তার মায়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২১ | সময়: ৬:৫১ অপরাহ্ণ

তোমরা এই বাংলাদেশের বাতিঘর- এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছর জয়িতা অন্বেষণে বাংলাদেশ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জড়িত হিসেবে স্বীকৃতি পেয়েছেন হাজীগঞ্জ বাজারের জনতার কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রাবেয়া আক্তার মায়া। এর আগে তিনি হাজীগঞ্জ উপজেলা ও চাঁদপুর জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সনদ ও স্মারক গ্রহণ করেন।

বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বুধবার চট্টগ্রাম বিভাগীয় জয়িতা অন্বেষণে বাংলাদেশ ২০১৯ এর এই সনদ গ্রহণ করেন তিনি।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে তিনি এই সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন। তিনি হাজীগঞ্জ পৌরসভার খাটরা-বিলওয়াই গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।

রাবেয়া আক্তার মায়ার হাজীগঞ্জ বাজারে আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে রড সিমেন্টের দোকান, নেসলে বাংলাদেশ লিমিটেড ও ফ্রেশ সিমেন্টের ডিস্ট্রিবিউটর তিনি। পড়ালেখা শেষে সব সময় নিজের পায়ে নিজে দাঁড়াতে কর্মমুখী উদ্যোগ গ্রহণ করে এই যোগ্যতা অর্জন করেন তিনি।

উল্লেখ্য প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সফল নারীদের সম্মাননা জানাতে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত জয়িতা অন্বেষনে বাংলাদেশের সাফল্য অর্জনকারী নারীদেরকে জয়িতা হিসেবে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন