POPULAR BD NEWS
Popular BD News Logo

টোরাগড়ে গোসলখানায় সিসি ক্যামেরা, আহত ৮

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২১ | সময়: ৫:৩৬ পূর্বাহ্ণ
হাজীগঞ্জ

হাজীগঞ্জ পৌর এলাকায় নারীর গোসলখানা সামনে সিসি ক্যামরা স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে হাজীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাটি ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় পাইলট স্কুল এন্ড কলেজের পেছনে কাজী ও সরকার বাড়িতে ঘটেছে।

আহতরা হলেন, নুরু কাজীর মেয়ে সালমা, মামুন, জুয়েল, টুটুল, শাকিব ও আনু এবং প্রতিপক্ষ জলিল সরকারের মেয়ে দিপা ও রত্না।

ঘটনার বিবরনে জানা যায়, কাজী বাড়ির নুরু কাজীর মেয়ে সালমা আক্তার (২৫) মঙ্গলবার দুপুরে তাদের ঘরের সামনে কলের গোড়ায় গোসল করতে যায়। তাদের চারপাশে ভাউন্ডারি বেড়ার কারণে কলের চার পাশে তেমন কোন পর্দা দেওয়া হয়নি। নুরু কাজীর মেয়ে সালমা গোসলখানা থেকে পাশ্ববর্তী সরকার বাড়ির জলিল সরকারের ঘরে চোখ পড়ে। কাছে গিয়ে দেখে দুটি সিসি ক্যামরা লাগানো।

এ দৃশ্য দেখে সালমা আক্তার ডাক-চিৎকার করলে উভয় ঘরের লোকজনসহ সাধারণ মানুষ জড়ো হয়।

এক পর্যায়ে নুরু কাজী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল এসে কারণ জানার পরেও জলিল ও তার দুই ছেলে রায়হান ও সৈকতকে নির্দেশ দেয় সিসি ক্যামরা খুলে ফেলতে।

পুলিশ ঘটনাস্থল থেকে যাওয়ার পর পরই উভয় পরিবারের নারী-পুরুষ মারামারিতে জড়িয়ে পড়ে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন